ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস এর পক্ষ হতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসুল কেশবপুর অবস্থিত ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর পক্ষ থেকে ফেনি নোয়াখালী জেলার বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আজ শনিবার ২৪ আগস্ট সকাল থেকেই বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর এডমিন বিভাগের সহকারী ম্যানেজার এ কে এম শামসুদ্দিন ফাহাদ, ওভেন ডাইং বিভাগের ম্যানেজার মোরশেদ আলম।

ত্রাণ বিতরণে দায়িত্বে ছিলেন ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস এর ওভেন ডাইং বিভাগের অপারেটর মোঃ সজীব, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জুয়েল, মোঃ রিফাত, মোঃ শামীম আরো অনেকেই।

ওভেন ডাইং বিভাগের ম্যানেজার মোরশেদ আলম বলেন, ফেনি নোয়াখালী কুমিল্লা জেলায় বন্যার সৃষ্টি হয়। আর এই বন্যার পানিতে লাখো মানুষ পানিবন্দি হয়েছে। আমরা ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমাদের প্রত্যেকের উচিত এসময় অসহায় ও পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ করা।

এতে এডমিন বিভাগের সহকারী ম্যানেজার এ কে এম শামসুদ্দিন ফাহাদ বলেন, আমরা পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্যোগ নিছি‌ । বিশেষ করে ফেনি নোয়াখালী জেলার বেশিরভাগ মানুষ পানিবন্দি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করি।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত এসময় বন্যার্তদের পাশে দাঁড়ানো। যারা পানিবন্দি আছে তাদের উদ্ধার করা। আমাদের ওভেন ডাইং বিভাগের সকল অপারেটররা প্রতিটি পানিবন্দি পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।

ফেনি নোয়াখালী জেলায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসময় সব ভেদাভেদ ভুলে সকলেই একসাথে তাদের পাশে দাঁড়ানো উচিত।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.