ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা, বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে

রবিবার সকালে ১১ টায় (২৫-০৮-২০২৪ ইং) পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন, খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। দুটি বাঁধ ছেড়ে দিলে পাবনা সহ দেশে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমাদের যার যার জায়গা থেকে সকল বিভাগকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সভাসুত্রে জানাযায়, পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি দিপদ সীমার অনেক নিচে রয়েছে। অতিবৃষ্ঠি হওয়ায় জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতায় মানুষ যাতে সমস্যায় না থাকে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সকল ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, পাসপোর্ট এডি মো. জাহিদ ইকবাল, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমূখ।
পাবনা প্রতিনিধি : -রবিবার সকালে ১১ টায় (২৫-০৮-২০২৪ ইং) পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন, খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। দুটি বাঁধ ছেড়ে দিলে পাবনা সহ দেশে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমাদের যার যার জায়গা থেকে সকল বিভাগকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সভাসুত্রে জানাযায়, পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি দিপদ সীমার অনেক নিচে রয়েছে। অতিবৃষ্ঠি হওয়ায় জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতায় মানুষ যাতে সমস্যায় না থাকে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সকল ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, পাসপোর্ট এডি মো. জাহিদ ইকবাল, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমূখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.