ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

চালু হলো জামালপুর টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস

জামালপুর টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু করেছে জামালপুরের জেলা প্রশাসন। বুধবার বিকালে শহরের ফৌজদারী মোড়ে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান।

দীর্ঘদিন থেকে বাস মালিকদের সিন্ডিকেটের কারনে জামালপুরে ভালো মানের বাস সার্ভিন ছিলোনা, ফলে সড়ক পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। এর প্রেক্ষিতে সনাক-টিআইবির ইয়েস গ্রুপের সদস্যরা বিআরটিসিসহ উন্নত বাসসেবা চালুর পাশাপাশি এই যাত্রী হয়রানী, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধের বাদিতে আন্দোলন শুরু করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক বিআরটিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে প্রাথমিকভাবে বিআরটিসির দুটি এসি বাস জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটে চালুর সিদ্ধান্ত হয়। বাস দুটি জামালপুরের ফৌজদারী থেকে সকাল ৭টায় এবং রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.