ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের প্রস্ততিমূলক সভা

জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার জামান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তানভীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মােস্তফা, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পার্থশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, চরপুটিমারি ইউপি চেয়ারম্যান আলহাজ সুরুজ্জামান মাষ্টার, চরগোয়ালিনী
ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সূধীজন,  জন প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রস্ততিমূলক সভায় ইসলামপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্য প্রদান করেন এবং সবার সহযোগীতা কামনা করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.