ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

তিন কবুলের প্রেম

শহিদ মিয়া বাহার

চারুমনি
না হয় ছুঁড়েই ফেলে দিও তন্দুরি বখাটে হৃদয়
ফিরে আসার ওকালতনামা
তোমার নামে লিখা তিন হরফের খতিয়ান!
তোমার পাস্তুরিত বুকের তরলে আমার দালিলিক কোনো হিস‍্যা নেই
চলে যাবার আগে তবু ফিরে দ‍্যাখো
জানালার ওপাড়ে উদভ্রান্ত তিতিরের ভেজা ভেজা চোখ
গল্পকথা শিরিষের ডাল আর পাতা–
দুলছে —- দুলছে—-!
না হয় ছুঁড়েই ফেলে দিও
দুই পৃষ্ঠার জীবন বন্ধকীনামা
দুই আঙ্গুলের ছাপে আঁচল বন্ধনের গিঁট
তবুও ফিরে দ‍্যাখো–
ভোরের দ্রাঘিমায় কুয়াশার কান্না ছেঁকে মহাসড়কে পেতে রেখেছি
যৌথ যাপনের কাবিন
আমাদের অঙ্গীকারনামা—-
ইস্তেহার, কসম!
চারুমনি
একদিন হলফনামায় জমা রেখেছিলে
তিন কবুলের প্রেম—
হৃদয় পোড়া গন্ধ পুষে রাখার গন্ধমী নরক
ফিরে দ‍্যাখো–
আকাশের সিঁথিতে ঝুলছে রাতের প‍েথেডিন
দীর্ঘ যন্ত্রনার আফিম!
তোমার লিপস্টিক আগুনে বাতাসেরা রঙধনু আঁকে
দারুণ সংক্রমিত সময়
পুড়ে গ‍্যাছে পাইনের বন–
বক, শালুকের দীঘি
বুকের শিরায় পুড়ছে
তিন শপথের নীল ইরাবতী
ফিরে দ‍্যাখো চারুমনি
চোখের অক্ষরেখায় কূল খুঁজে ফেরে
বিস্মরণের জমজম!

শেয়ার করুনঃ

© All Rights Reserved.