ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

রেললাইনের পাশে রেলে কাটা বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ

নওগাঁর রাণীনগর উপজেলায় রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-উপজেলার জিয়ানিপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলী এবং তার মেয়ে কোয়েলি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুজনের মরদেহই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ গিয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তারা কাটা পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.