ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বরণ ও বিদায় অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত বিদায় ও নবাগত বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের (অতিরিক্ত সচিব) বরণ উপলক্ষে গতকাল ১ ডিসেম্বর রোববার রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠনে দুই কর্মকর্তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমির জাহান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

অনুষ্ঠানে নবাগত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন তাঁর বক্তব্যে বিভাগের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.