ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

সিএমপি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ৫ আসামী

সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকাসহ ০৫ জন আসামী গ্রেফতার।

৭ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টায় আসামীদের গ্রেফতার পূর্বক তাহাদের নিকট হতে ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটকৃত আসামিরা হলেন ১। সুভাষ দাশ (৩৬) ২। কালী চরণ দাশ (৫০) ৩। মোঃ নাছির (২৬) ৪। আল-আমিন (২৪) ৫। ব্রজ গোপাল দাশ (৪০)।

সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ তারেক আজিজ বলেন, সক্রিয় অভিযানে অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/আওলাদ হোসেন, এসআই/আলমগীর হোসেন, এএসআই/হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন ১১নং দক্ষিণ কাট্টলীস্থ জেলেপাড়া স›দ্বীপের কলোনীর জনৈক শহীদুল ইসলাম এর মালিকানাধীন সুভাষ দাশ এর ভাড়াঘরে সামনে অভিযানের ধারাবাহিক কার্যক্রমের প্রচেষ্টায় আসামিদের ধরতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তাহারা অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে ক্রয় বিক্রয় করছিল।

আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানারা মামলা নং-০৬, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ২৪(খ)/৪১ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.