ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির অভিনেতা আব্দুর রউফ, গণ উন্নয়ন বহুমুখী সমবায়
সমিতির সভাপতি বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.