ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অপরাধ

৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

পাবনার আমিনপুর থানা এলাকার জাতসাখীনি ইউনিয়নের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের ধলাইপাড়া গ্রামে গতকাল ৮ই ডিসেম্বর রবিবার বিকেলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে আব্দুর রশিদ ওরফে ধলাই।

পরে এ বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক আব্দুর রশিদ ওরফে ধলাইকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ দ্রুত ধলাইকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে ধর্ষিতা ৬ বছরের ঐ শিশুর কাছে জানতে চাইলে শিশু বলে আমি বাড়ির পাশে খেলছিলাম হঠাৎ ধলাই এসে আমাকে ডেকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমাকে ২০ টাকা দিয়ে বলে এটা নিয়ে চকলেট কিনে খাও, আর তোমার সাথে যা হয়েছে তা কাউকে বলবা না। কিন্তু ধর্ষিতা ঐ শিশুটির গোপনাঙ্গে তীব্র ব্যথা অনুভব করলে বিষয়টি তার মাকে বিস্তারিত সব খুলে বলে। পরক্ষণেই এ বিষয়টি এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঔ ধর্ষককে ধরে আমিনপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে ।

এ বিষয়ে ধর্ষিতা শিশুটির মা আমিনপুর থানায় উপস্থিত হয়ে আব্দুর রশিদ ওরফে ধলাইকে আসামি করে ধর্ষণ মামলা দ্বয়ের করেন।
উক্ত শিশু ধর্ষণের ঘটনার বিষয়ে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন বলেন শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দ্বয়ের করেছে, ধর্ষক আব্দুর রশিদ ওরফে ধলাইকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.