ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবচরে নির্মাণাধীন বাংলাদেশ হাইটের্ক পার্ক স্থানান্তরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে নির্মাণাধীন ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক’ অন্যত্রে স্থানান্তরে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শিবচরের সর্বস্তরের জনগনের আয়োজনে শিবচর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন।

সাংবাদিক সম্মেলনের সভাপতি হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা হানজালা বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো যায়নি। আর এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কিছু অসাধু সচিব ও দুর্নীতিবাজ ঠিকাদাররা দেড় হাজার কোটি টাকার। এই বিশাল অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার জন্য এই বিশাল প্রজেক্ট অন্যত্রে সরিয়ে নেয়ার চক্রান্ত শুরু করে দিয়েছে।

কিন্তু তারা হয়তো শিবচর বাসীর সংগ্রাম ও সাহসের কথা ভুলে গিয়েছে। তাই তাদের জ্ঞাতার্থে আমরা এই শিবচরের গরীব-দুঃখী, অসহায়, দুস্থ-মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই, আমাদের শিবচরের তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাণাধীন প্রজেক্টকে অন্য কোথাও স্থানান্তর হতে দিবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে আন্দোলন হবে , ছাত্রসমাজ যুব সমাজ সবাই আমরা এক প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করবো।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.