ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

বুরদাহ

নীল মোহনার জলধি পারের  ঐ মুক্ত সরলতা
আজ উচ্ছ্বাসে আর হিল্লোলে জড়ায় তরুলতা
মেঘমেদুর আর বিহঙ্গের ধ্বনি শুনি  কোন পবনে
কে যেন আসে;  ছায়াখানি দোলায় হৃদয় রংগনে
নিশির সাথে জাগো তুমি শ্বেত শুভ্র নিশাপতি
আলো ছায়ার হাতছানিতে কেন ডাকো মোরে অতি
তুমি জলজপুষ্প অরবিন্দ নাকি  কন্টক কিশলয়
অভিরুচি জাগে দেখিতে আনন মোর এ আলয়
শুভ মরিচীকা হবে নাতো? ছল ছল আনত নয়ন ;
যবনিকা শেষে খুঁজিবার দোষে নাহি রবে আয়োজন
অনুসার করে আর কতদূরে তব  সদন, জাগে কৌতুহল
 সায়াহ্ন কালের কূজন কুহকে রক্তকরবীর পরিমল
ভূধর শিখরের কাঠিন্য ছেড়ে কোমলতায় আহবান
তুমি কে গো?  কোন সমরের অজেয় মহাপ্রাণ?
নিগ্রহ দন্ড কুপোকাত করে দোলায়িত স্রোতে দীপ্তিকর
বিজয় অনুরণন জাগাইয়া প্রানে বিপ্রজিত মধুকর
উন্মার্গগামী হয়ো নাকো  বলি আসুক যত বারযাখ
মৃতবৎ নহে বহুজ্ঞ সাধনে হবে কি এখতেলাফ?

শেয়ার করুনঃ

© All Rights Reserved.