ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে কৃষকদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে র‍্যালিটি শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়৷

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ইবনুল হাসান সবুজ, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহবায়ক মোঃ মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক কাজী হেলাল উদ্দিনসহ উপজেলার প্রত্যেক টি ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কেএম মামুনুর অর রশিদ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি সেই সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। যারা কৃষকদলের ডাকে সারা দিয়ে বিজয় র‍্যালিতে যোগদান করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি আপনাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আজকে আমার কেন্দ্রীয় কৃষকদলের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ফেলে আপনাদের পাশে এসেছি। আপনারা আমার শক্তি, আপনারা আমার প্রাণের স্পন্দন, আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকতে চাই। আপনাদের যে কোন কাজে যে কোন সময় আমাকে ডাকবেন আমি তাৎক্ষণিক আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.