ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

নওগাঁয় শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এসময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই মোমেনা খাতুন নিহত হন।

নওগাঁ সদর থানার ওসি নুরে আলম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.