ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

নওগাঁ

আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগ দোসর অবাঞ্ছিত ঘোষণা

নওগাঁ প্রতিনিধিঃন

ওগাঁ জেলা আইনজীবী সমিতির২০২৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা ও অংশগ্রহণ না করার দাবিতে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা আদালত চত্বরে এই লিফটে বিতরণ করা হয়।
এর আগে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন শিক্ষর্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের দোসরা এখনও বিভিন্ন জায়গা থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। হাসিনার দোসর কিছু আইনজীবীরা বিগত দিনে বিচার ব্যবস্থাকে নগ্ন হস্তক্ষেপ করে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড় করিয়েছে। এজন্য আগামী ৩ জানুয়ারি নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাসিনার কোনো দোসরদের অংশগ্রহণ নওগাঁর সাধারণ ছাত্রজনতা মেনে নিবে না। তারা যদি নিজ ইচ্ছায় নির্বাচন থেকে বিরত না থাকে তাহলে আমরা আগামীতে তাদের উৎখাতে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদনান সাকিব, রাফি রেজুয়ান, আবদুল মোমিন, মোহতাসিম কবির সাদিকসহ নাগরিক কমিটির সদস্যরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.