ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

সরকারি রাস্তা পাড় বানিয়ে পুকুর খননের অভিযোগ

নরসিংদীর শিবপুরে সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযাগ উঠেছে। ফলে সরকারি রাস্তা পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে আবদুল মান্নান সরকারি পাকা রাস্তাটিকে পুকুরের পাড় বানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাবে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

২২ জানুয়ারি বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাকুড়া সিএন্ডবি বাজার হতে নিনগাঁও সড়কের সোনাকুড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে।এতে করে পাকা এই রাস্তাটিকে ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক আবদুল মান্নান বলেন আমার জায়গায় পুকুর কাটছি আপনাদের সমস্যা কোথায়?

উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম বলেন, যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকে,তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.