ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

কথিত প্রেমিকের প্রতিবেশির বাড়ি থেকে উদ্ধার করা হয় সুবাকে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

ওসি বলেন, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর প্রতিবেশির বাড়ি থেকে সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.