ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

একদিনের ব্যবধানে আবারও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা, নিহত তিন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শীতলপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এসব দুর্ঘট-না ঘটে। আহ-তদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন।

পুলিশ জানায়, রাত সোয়া ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় লরী চা-পায় নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০) নামে এক তামা পিতল ব্যবসায়ী নি-হত হন। ঢাকা দোহার এলাকার বাসিন্দা ও উপজেলার ভাটিয়ারী মাদামবিবির হাট খাদিমপাড়া জানে আলম চৌধুরীর ভাড়াটিয়া তামা পিতল ব্যবসায়ী চাঁন মিয়া মোটরসাইকেল যোগে বাঁশবাড়িয়ায় একটি মাহফিলে যাওয়ার পথে ঢাকামুখী লেনে শীতলপুর অতিক্রমকালে মোটর সাইকেলকে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির পিছনে চা-পা পড়ে ঘটনাস্থলে মৃ-ত্যুবরণ করেন। হাইওয়ে থানার এসআই মো. আফসার ঘটনাস্থল থেকে মৃ-তদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

অপরদিকে, একই সময়ে উপজেলার বাঁশবাড়িয়াস্থ কোট্টা বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নি-হত হন। এছাড়া আ-হত হন আরও দুইজন।

নি-হতরা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের পুত্র মাইনুল হোসেন মানিক(৩৫), কুমিরা ইউনিয়নের ছগির আহমেদের মেয়ে জেসমিন খাতুন (২৫)।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.