ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

সুষ্ঠ ও ভোট উপহার দিতে চাই বললেন নির্বাচন কমিশনার মঞ্জু

রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু বলেছেন, আমাকে চেয়ারম্যান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করে দিয়েছেন  রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন। আমরা সততা বজায় রেখে সুষ্ঠ ভোট উপহার দিয়ে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের ভোট আমরা চাই সকলের সহযোগীতায় স্বচ্ছতা বজায় রেখে ভোট উপভোগ করতে। তাই ভোটে সকলকে আমন্ত্রণ জানাই আপনারা এসে ভোট পরিদর্শন করবেন। কোথাও কোন ত্রুটি মনে হলে অবশ্যই নির্বাচন পরিচালনা কমিটিকে জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। আমি নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা ও নির্বাচনের তফশিল এবং নির্বাচনে বর্তমান হালচাল প্রসঙ্গে কথা বলেন অফিস সচিব (রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন) মোঃ রফিকুল ইসলাম সনজু।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.