ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

মোংলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মোংলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
২৮ ফেব্রুয়ারি (২০২৫)  বিকাল ৫টায় রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য এ বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় । মিছিলের মূল প্রতিপাদ্য বিষয় ছিল । মাহে রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে । দিনের বেলায় হোটেল রেস্তরা, বন্ধ করো করতে হবে।  মাহে রমজান দিচ্ছে ডাক, খোদাদ্রোহী নিপাত যাক।
আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। সর্বকালের মহান নেতা বিশ্বনবী মোস্তফা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ, জিন্দাবাদ  ইত্যাদি । মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর রামপাল- মোংলার জন মানুষের নেতা এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, মোংলা উপজেলা আমীর মাওলানা আবু হানিফ মল্লিক ,মোংলা উপজেলা নায়েবে আমীর বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার, পৌর আমীর বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এম এ বারী প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে । দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না । অন্য ধর্মালম্বী ভাইদের জন্য তাদের ধর্মের হোটেল খোলা থাকলে অসুবিধা নাই । কিন্তু কোন মুসলমানের হোটেল খোলা রাখা যাবে না । দোকানগুলোতে সিগারেট বিক্রি করা বন্ধ করতে হবে । টিভি সিনেমায় কোন অশ্লীল ছবি প্রদর্শন করা যাবে না । মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা না হলে প্রশাসনকে সাথে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.