ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বন্ধু মহল কর্তৃক ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন

চট্টগ্রামের পটিয়ায় নাইখান সর্দার পাড়ায় বিদ্যুৎ লাইন থেকে আগুন লেগে সর্দার পাড়ার বাসিন্দাদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গত ৯ মার্চ সর্দার পাড়ায় এই অগ্নিকাণ্ডের ফলে অনেক গরিব অসহায় জেলের বসতবাড়ি পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তাদের থাকার কোন বসতবাড়ি নেই তাই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পটিয়ায় সকল সংগঠন ও বিত্তবান ব্যাক্তিরা তাদের বিপদে এগিয়ে আসার আহবান জানান। এদিকে পটিয়ার বন্ধু মহলের কয়েকজন মিলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিনরাত কাজ করে যাচ্ছে তারা অসহায় পরিবার গুলোর পুনর্বাসন করার জন্য।
পটিয়া বন্ধু মহলের একনিষ্ঠ কর্মী সাংবাদিক ফারজানা আক্তার বৃষ্টি এর নেতৃত্বে বন্ধু মহলের সদস্যদের নিয়ে আর্থিক সহায়তা সংগ্রহ কর্মসূচি পালন করছে।
ত্রাণ সংগ্রহে ছিলেন, পান্না,জেসি,আরশি,নাফসা,আবির,রিদুয়ান,অংকিতা,ফারিয়া,লিজা সরস্বতী প্রমুখ।
সাংবাদিক ফারজানা আক্তার বৃষ্টি জানান, গত ৯ মার্চ নাইখান সর্দার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সকলের আর্থিক সহযোগিতা ত্রাণ কর্মসূচি মাধ্যমে আমরা বন্ধু মহলের সদস্যদের নিয়ে মানুষের কাছ থেকেই সংগ্রহ করছি। যাতে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি , ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারি। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ, সকলেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.