ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

সুন্দরবনের কাঠ চুরির সময় ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 

খুলনার রুপসা নদীতে সুন্দরবন হতে চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠ সহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ১৩ মার্চ (২০২৫ তারিখ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ (২০২৫ তারিখ) বুধবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা, খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক ০৩ টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জন কে ০৩ টি বোটসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.