ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

মানব পাচার রোধ, নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসনে ব্রাক এর কর্মশালা অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরতদের পুনর্বাসনে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বৃহস্পতিবার, ১৩ মার্চ, চট্টগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক জেলা কর্মশালায় এই অঙ্গীকার উঠে আসে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, “বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকে দক্ষতার গুরুত্ব না বুঝেই যেকোনো মূল্যে বিদেশে পাড়ি জমাতে চায়। ফলে পদে পদে প্রতারণার শিকার হতে হয়।

চট্টগ্রামে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। এসব সমস্যা সমাধানে সরকারি- বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।” তিনি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.