ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পন্যসহ ৩ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্টগার্ড  

সাতক্ষীরার শ্যামনগর থানা দিন শৈলখালি এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আশা ভারতীয় পণ্যসহ তিনজন অবৈধ অনুপ্রবেশকারীকে পুলিশের সহায়তায় আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ১৪ ই মার্চ বিকেল ৫ টায়   অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোন লেফটেন্যান্ট সিয়াম-উল- হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন ৩ জন মহিলাকে আটক করা হয় নারী পুলিশের সহায়তায়। আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক জব্দ করা হয়।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী হলেন মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯)ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন এবং মোছাঃ রোজিনা খান( ২৬) ও মোছাঃ জুলি (২৮) ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন,আটককৃত মহিলারা বাংলাদেশী নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানান।
তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামাল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোর্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড লেফটেন্যান্ট সিয়াম- উল-হক।#

শেয়ার করুনঃ

© All Rights Reserved.