ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বিভিন্ন নিত্যপণ্যের বাজার তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা

নগর প্রতিনিধি :সোমবার, ২৪ মার্চ চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেসের নবী মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম ‘র সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুমানা পারভীন তানিয়া। এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসঙ্গতির জন্য কৃষি বিপণন আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২ জনকে ২টি মামলায় অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগরের চকবাজারে ঈদ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম। অভিযান চলাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২ টি মামলায় অর্থদণ্ড করা হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বাজার মনিটরিং চলাকালে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.