ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই

সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র শিল্পী, মাতৃভূমি সামাজিক সংগঠনের অন্যতম সংগঠন, আলপনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা মো. মঈন উদ্দীন রাজন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ১৫ এপ্রিল-২০২৫ দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন । তাঁর বয়স হয়েছিল (৪০) বছর। তিনি সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া ৫ নং ওয়ার্ড নিবাসী মরহুম আলহাজ্ব নুরুল কিবরিয়ার ছেলে এবং পৌরসভার সাবেক কমিশনার এড. হেলাল উদ্দিন এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা মো. বখতিয়ার উদ্দিন এর ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে (৮ মাস) ও ৬ ভাই, এক বোন মা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান । এইদিন সন্ধ্যা সাতটায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার পারিবারিক কবরস্থান চৌধুরীপাড়ায় তাঁর দাফন সম্পূর্ণ করা হয়েছে। এদিকে মঈনউদ্দীন রাজনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী সহ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.