ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ড সমিতি ইউকে’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি :
সোমবার (৫ মে-২০২৫) পূর্ব লন্ডনের আইভী হলে সীতাকুণ্ড সমিতি ইউকে ’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাস্টার রাফসান হক রাহিল। এরপর বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। সমিতির সভাপতি জনাব সাইদুর রহমান মঞ্জু স্বাগত বক্তব্যে অতিথিদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব ওয়ারিছুল ইসলাম সমিতির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে’র চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন, বার্কিং এন্ড ডিগেনহামের কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, লিটল ইলফোর্ডের কাউন্সিলর আকতারুল আলমসহ আরও অনেকেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, মোজাম্মেল হক ভূঁইয়া, কবি ও সাংবাদিক মিলটন রহমান, উপদেষ্টা গাজী হক বিপু, কাজী আসিফ ইফতেককার মুন্না, জুয়েল আবেদীন চৌধুরী এবং কার্যকরী পরিষদের সদস্যগণ। অনুষ্ঠানে অতিথি ও স্পন্সরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার চৌধুরী মুজিব, ব্যারিস্টার আবুল মনছুর শাহজাহান, মোহাম্মদ কায়সার, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, আনিচ্ছুজ্জামান, সিরাজুল ইসলাম, সায়েদুল খান, পাবক দাস ও শর্মিলী দাস।
বক্তারা সীতাকুণ্ড সমিতি ইউকে’র গত সাত বছরের সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে শিশুদের জন্য চকলেট ও খেলনার আকর্ষণীয় গিফট প্যাকেট বিতরণ করা হয়। দুপুরের খাবারের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী শর্মিলা দাস, আকতারুল আলম ও জুয়েল আবেদীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.