ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান

স্বায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  মো. আরিফুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ) এর স্কুল অব ম্যানেজম্যান্ট থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘‘ রোল অব এনজিও’স ইন এচিভিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন বাংলাদেশঃ এ পাথওয়ে টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ’’। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর স্কুল অব ম্যানেজম্যান্ট এর এসোসিয়েট ডীন প্রফেসর ড. গগন পারিক ‘র তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রির গবেষণা কার্যক্রম পরিচালনা হয়েছে । ড. মো. আরিফুর রহমান’র সহধর্মিনী উন্নয়ন গবেষক ও কবি ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও দুই সন্তান আফরা নাওয়ার রহমান (এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ অধ্যয়নরত) ও আবরার খলিল রহমান (ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রাম – এ নবম শ্রেণিতে অধ্যয়নরত)। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ উন্নয়নমূলক সংস্থার সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক – নন একাডেমিক গবেষণামূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন। সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল ” সোশ্যাল চেঞ্জ “এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্যে ইপসা পরিবারের সদস্য সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার পক্ষ থেকেও ড. মোঃ আরিফুর রহমান কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.