ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 

সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ এলোপাতাড়ি  ককটেল ফাটিয়ে সরকারী কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ হামলা চালিয়েছে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী।এসময় তারা মোটরসাইকেল ভাঙচুর ও বাড়ির সীমানার ভেড়া কেটে দেয়।

গতকাল ১০ মে, রাতে সীতাকুণ্ড পৌরসভার বটতল জামে মসজিদ সংলগ্ন হাজী গোলাম রহমান সওদাগরের বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা হামলা চালায়।

এই বিষয়ে সরকারী প্রকৌশলী ও ভুক্তভোগী মোহাইমিনুল আমিন বলেন, গতকাল রাত সাড়ে এগারোটার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার ঘরের বাহির থেকে আমার ছোট ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে তাকে ঘর থেকে বাহির হতে বলে।তখন ঘরে আমি আমার স্ত্রী এবং মা ছিলাম।বাহিরে ভাঙচুর ও ককটেল ফাটার শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়নি।এরপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার ভাইয়ের সাড়া শব্দ না পেয়ে আমার ঘরের দরজায় এলোপাতাড়ি লাথি দিতে থাকে।আমাদের ছোট ভাই সহ আমাদের হুমকি ধমকি দিতে থাকে।এসময় আমার বাড়ির বাউন্ডারির টিনের বেড়া কেটে দেয়।ঘরের বাহিরে থাকা আমার সরকারী মোটরসাইকেলের হেড লাইট ও লুকিং গ্লাস ভেঙে দেয় এবং আমাদের পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি ধমকি দিয়ে চলে যায়।এই ঘটনায়  আমরা আইনের দ্বারস্থ হয়েছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.