ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইপসার ব্যবস্থাপক মোরশেদ হাসান মোল্লা

 

স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র ব্যবস্থাপক (গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মো.মোরশেদ হোসেন মোল্লা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এ ডিগ্রী অর্জন করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘‘ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন আরবান বাংলাদেশ: আ কেস স্টাডি অন কক্সবাজার মিউনিসিপালিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ’’।
তিনি প্রফেসর ড. মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী (তত্ত্ববধায়ক) এবং প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ (যুগ্ম-তত্ত্ববধায়ক), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম তত্ত্বাবধানে এবং রিসার্চ ফেলো, সামাজিক বিজ্ঞান গবেষনা পরিষদ, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রনালয়, শেরে বাংলা নগর, ঢাকা আর্থিক সহায়তায় তিনি পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।
তিনি ২০০১ সালে লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, চন্ডীপুর মনষা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৩ সালে রামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি, ২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ভর্তি হন। ২০০৯ সালে তিনি বিএসসি (সম্মান), প্রথম শ্রেনীতে প্রথম এবং ২০১১ সালে এমএসসি (থিসিস), প্রথম শ্রেনীতে প্রথম হন। ২০১৭ সালে একই বিভাগ থেকে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে ড. মোল্লা স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র ব্যবস্থাপক (গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন) কর্মরত আছেন। তিনি উক্ত প্রতিষ্টানের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল “সোশ্যাল চেঞ্জ “এর সম্পাদনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বিভিন্ন স্থানীয় এবং জাতীয় সমাজ উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মূলক কার্যক্রমের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক – নন একাডেমিক গবেষণা মূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.