ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

ইসলামপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯আগস্ট) সকালে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল।
বক্তারা অতি বিলম্বে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, সৈয়দ এনামুর রকিব, এমদাদুল হক, সুমন খন্দকার, আরেফিন সুমনসহ অনেকেই

শেয়ার করুনঃ

© All Rights Reserved.