নগরীর জামিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সৈয়দ মাহবুবুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস. এম. এন. জামিউল হিকমা সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। জানাজায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন, বীর উত্তম চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।





