ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনার আগে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

তাছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক,সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান,বর্ণমালা আইডিয়াল কলেজের প্রভাষক মোঃ আলমগীর হোসেন প্রুমখ।

আলোচনা সভাশেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.