ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আবহাওয়া , চট্টগ্রাম

বাঁশখালীতে পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত“এ্যান্টিসিপেটরি এ্যাকশন ফর ল্যান্ডস্লাইড কজিং ডিসেপ্লেসমেন্ট ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান ডিষ্ট্রিকস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা ১৩ আগষ্ট, বুধবার বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম দুর্যোগ পাহাড়ধসের ক্ষয়ক্ষতি থেকে মানুষের সুরক্ষায় বাঁশখালী উপজেলার পুর্বাভাস ভিত্তিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। সভাপতিত্ব করেন ইপসার পরিচালক (সোশ্যাল ডেভেলাপমেন্ট) মিসেস নাছিম বানু। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতা ও রাইমসের কারিগরি সহযোগিতায় ইপসা পাহাড়ধস থেকে মানুষকে সুরক্ষায় এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রকল্প বাস্তবায়ন করছে যেখানে আর্থিক সহযোগিতা করছে European Civil Protection and Humanitarian Aid Operation (ECHO)। উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় পূর্বাভাসভিত্তিক আগাম কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার ম্যানেজার (রিসার্চ এন্ড মনিটরিং) ড. মোরশেদ হাসান মোল্লা। তিনি বলেন বাঁশখালীর পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়নে এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় প্রনীত হয়েছে এবং ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নেও কমিউনিটি রিক্স এসেসমন্ট প্রতিবেদন তৈরী হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাঁশখালী উপজেলার জন্য সেক্টর ভিত্তিক এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান তৈরী করা হয়েছে। মুল প্রবন্ধের উপর বিভিন্ন সেক্টর ভিত্তিক ইস্যু নিয়ে বিভিন্ন বক্তব্য ও পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, সিনিয়র সমাজ সেবা কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এয়ার মোহাম্মদ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান কে.এম. সালাহ উদ্দিন কামাল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুন, ফায়ার সার্ভিস টিম লিডার মিজানুর রহমান, সিপিপি উপজেলার দায়িত্বরত অপারেটর মিঠু কুমার দাশ, পুকুরিয়ার ইউপি সদস্য রয়ান জন্নাত, এনজিও কর্মী শোভা রাণী ধর, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক শিহাব সিকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা, রিসোর্স পুল সদস্য মো. ইউনুছ চৌধুরী, ইপসার প্রকল্প সমন্বয়কারী ড. প্রবাল বড়ুয়া, প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার, প্রজেষ্ট অফিসার শৈতিংয়ী , সাজ্জাদুল ইসলাম, মো.ইমতিয়াজ সহ ইপসার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক, কমিউনিটির প্রতিনিধিবর্গ  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন দুর্যোগময় অবস্থায় স্থানীয় স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির , উপজেলা প্রশাসনের দক্ষতা বৃদ্ধিমলূক প্রশিক্ষণ প্রদান, নিরাপত্তা সরঞ্জাম প্রদান, আগাম সতর্কবার্তা প্রদানের ব্যবস্থায় সহযোগিতা করলে পূর্বাভাসভিত্তিক কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। ইপসার উপজেলা কর্মপরিকল্পনা বাস্তবায়ণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদান করবে। সরকারী ও বেসরকারী সংস্থা সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের কার্যকর মনিটরিং এবং সমন্বয় ব্যবস্থাপনা প্রয়োজন যার ফলে এ্যান্টিসিপেটরি এ্যাকশন ও দুর্যোগ ব্যবস্থাপনায় যথোপযুক্ত ফলাফল আসবে।
সভাপতির বক্তব্যে ইপসার পরিচালক মিসেস  নাছিম বানু আজকের এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান বৈধকরণ কর্মশালায় উপস্থিত সকল স্টেকহোল্ডারবৃন্দ পুর্ণাঙ্গ কর্মপরিকল্পনা সমৃদ্ধকরণে মূল্যবান মতামত প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন  এবং বাঁশখালী উপজেলার জন্য কর্মপরিকল্পনাটি সমৃদ্ধকরণে ইপসা আরো বৈচিত্রময় পদক্ষেপ গ্রহণ ও তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করবে জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.