জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় দলীয় এ জন্ম বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে “গণতন্ত্রের মা” হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য আব্দুল ওয়াহাব মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ-দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখা, যুবদলের আহ্বায়ক হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন
এছাড়াও বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।





