চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্টগ্রামের ইউনিট-২ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সুগন্ধা আবাসিক এর মনোরম পরিবেশে লেপআরসির ইউনিট ২ কার্যালয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়েছে।
লেপআরসি র সম্মানিত সিইও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ নাসির উদ্দীন মহোদয় র সভাপতিত্বে, মার্কেটিং অফিসার মোহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি জনাব ডাঃ কিশোর মহাজন মহোদয়, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক চট্টগ্রাম মা ও শিশু হাসাপাতাল মেডিকেল কলেজ চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্টগ্রামের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ তাসলিম উদ্দিন, বিশেষ অতিথি জনাব মোঃ মুসা, জনাব মোহাম্মদ রবিউল হাসান জনি, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, চিফ ফিজিওথেরাপিস্ট জনাব মোহাম্মদ মিনহাজ উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাবা মারুফা তামান্না, মার্কেটিং অফিসার টিংকু চৌধুরী, ফিজিওথেরাপিস্ট তাবিদ হোসাইন অন্তর, চৈতী দে, পাপ্পু মানিক, মিতু দে, সীমা পালিত, মোহিনী বেগম সহ প্রমূখ। কেক কাটা ও উদ্ভোধনী বক্তব্য র মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন প্রধান অতিথি মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি লেপআরসি পরিবারের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বদাই লেপআরসি পরিবারের পাশে থাকার ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বক্তারা লেপআরসি পরিবারের দীর্ঘ ৬ বছরের সুনাম কে ধারন করে এগিয়ে যাচ্ছে ও সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছে বলে জানান। সভাপতির বক্তব্যে লেপআরসি র সিইও সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন।
এবং সকলকে সবসময়ই লেপআরসি পরিবারের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন আমাদের লেপআরসি তে সকল শ্রেণির সকল মানের রোগীদের জন্য মানসম্মত পরিবেশ ও অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের হেল্প লাইন, অভিজ্ঞতা সম্পন্ন মার্কেটিং সাইট, অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট গণের মাধ্যমে লেপআরসি সর্বোচ্চ সফলতার সাথে কাজ করে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতা পেলে লেপআরসি পরিবার বহুদুর এগিয়ে যাবে এবং আমাদের সেবার মান ১০০% আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ হতে আমাদের রোগী নিয়মিত পাই এটাই আমাদের সবচেয়ে সেরা ও বড় সফলতা।
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মারুফা তামান্না বলেন লেপআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টারানেই একটি সেরা ও অসাধারণ সেবা কেন্দ্র।
যেখানে বাত ব্যাথা, প্যারালাইসিস, স্ট্রোক, ও প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে সেরা ও নিরাপদ একটি সেবা কেন্দ্র।
পরিশেষে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মহোদয়ের সমাপনি বক্তব্য র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে। লেপআরসি ফিজিওথেরাপি পরিবারের জন্য রইলো সর্বোচ্চ শুভেচ্ছা ও অভিনন্দন।।





