ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

মান্দায় আত্রাই নদীর বন্যায় পানিবন্দী পরিবারে শুকনো খাবার বিতরণ

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ি মৎস্যজীবী পাড়ায় পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে ওই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ায় এ খাবার বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।
শনিবার  খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আরিফুল ইসলাম, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল্ ইমরান।

এছাড়াও  রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ নং কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লীয়াকত আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম, মোখলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুকনো খাবার পেয়ে পানিবন্দী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.