ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(১৮ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রাফি আফরোজ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা মসজীবী দলের সভাপতি ওমর ফারুক টিটু মৃধা, মৎস্য চাষি কিবরিয়া গাজী, নইমুদ্দিন সরকার প্রমুখ। আলোচনা সভার পূর্বে র‍্যালি অনুষ্ঠিত হয় এবং পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করেন ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.