আষাঢ়ে বাদল নামে
নদী-নালা খাল বিল,
চারদিকে পানির সমারোহে।থাক না আকাশ, সাদা কালো
মেঘে ডাকা অন্ধকারাচ্ছন্নে-
একটুখানি রোদেলা
বেলার অপেক্ষায়।নাই বা উঠুক সূর্যি মামা,
নাই বা ছড়াক কিরণ
মেঘেরা অভিমান করে
থাকবে না যে আর বেশিক্ষণ।মাঠের অবস্থা বেহাল দেখে
কৃষক কাকা ভাবে, বৃষ্টি কবে থামবে?
হতাশায় ভোগে যে উনি
সারা সকাল সন্ধ্যা বেলায়।বর্ষা মানে রিমঝিম
বৃষ্টিতে ভেজা_
সবুজ ঘাসের উপর
বৃষ্টির ফোটা জমতে দেখা।আষাঢ়ে বাদলা মানে
ছাতা মাথায় রাস্তায় বের হওয়া।
বিকেল বেলায় টং দোকানে,
চায়ের আড্ডায় মেতে উঠা।





