ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

uncategorized

প্রশাসন জুলুমের শিকার নারী সাংবাদিক হাজতে: ন্যায়ের বদলে নিপীড়ন!

কুমিল্লা কোর্টের পেশকার কর্তৃক এক নারীর সাংবাদিককে কুরুচিপূর্ণ আচরণে প্রশাসন জুলুমের শিকারে নারী সাংবাদিক হাজতে। ন্যায়ের বদলে ব্যক্তিগত পারিবারিক মান সম্মানহানি প্রশাসনিক নিপীড়ন! যা সংবাদমাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচিত সমালোচিত হয়েছে সাংবাদিক মহল ও জনমনে।

একজন নারী সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় কুরুচিপূর্ণ ও অশালীন আচরণের শিকার হতে হয়েছে। আর এই জঘন্য ঘটনার প্রতিবাদ করতে গিয়েই উল্টো তাকেই পেতে হয়েছে জেল হাজতের মুখোমুখি। বিষয়টি কেবল দুঃখজনকই নয়, এটি আমাদের প্রশাসনিক কাঠামো ও সামাজিক মূল্যবোধের উপর এক গভীর প্রশ্ন ছুড়ে দেয়।

সূত্র অনুযায়ী, কুমিল্লা আদালতের একজন পেশকার কর্তৃক নারী সাংবাদিকের প্রতি হীন ও অশোভন আচরণের একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। এর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট বিচারকের কাছে অভিযোগ দেওয়া হলেও অভিযোগের প্রতি গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা গেছে। বরং সেই নারী সাংবাদিককেই করা হয়েছে মামলার আসামি এবং পাঠানো হয়েছে হাজতে।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে ক্ষোভ প্রকাশ করছেন, প্রতিবাদ করছেন এবং ঐ সাংবাদিকের পাশে দাঁড়াচ্ছেন। বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয়-নারীদের নিরাপত্তা, সম্মান এবং ন্যায়ের দাবিতে আমরা এখনও কতটা পিছিয়ে।

নারী নির্যাতন বা হয়রানির ঘটনায় যিনি প্রতিবাদ করেন, তারই যদি শেষ ঠিকানা হয় কারাগার, তাহলে এ সমাজে ন্যায়বিচারের ভবিষ্যৎ কোথায়? এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদেরই।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেবল প্রতিবাদ নয়, অপরাধীদের মুখোশ উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে ভবিষ্যতের নিরাপদ পথ। নারী সাংবাদিক কিংবা যেকোনো নারীর প্রতি অশালীন আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। আমরা চাই অবিলম্বে তদন্ত হোক, অপরাধী শাস্তি পাক এবং ভুক্তভোগী সাংবাদিক মুক্তি ও ন্যায়বিচার লাভ করুক।

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী কুরুচিপূর্ণ আচরণ নতুন কিছু নয়। পরিস্থিতি বাস্তবতায় ভুক্তভোগী শিকার অনেকেই।

সুস্থ সুন্দর জীবন নিরাপদ পরিবার সভ্য শান্তি প্রিয় সমাজ রাষ্ট্রের কাম্য নায়। অভিযুক্ত অপরাধীদের প্রশাসন ও আইনের শাসনের আওতায় এনে দ্রুত বিচার করতে অঙ্গীকারবদ্ধ।

এখন সময় নিরবতা ভাঙার। আসুন, অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে আওয়াজ তুলি। হোক জাগ্রত তীব্র নিন্দা প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিক সুরক্ষায় প্রয়োজনে রাজপথে আন্দোলন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.