ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

কেএসআরএম ড্রাইভার ও হেলপারদের কর্মবিরতি: ১১ দফা দাবিতে পরিবহন কার্যক্রম বন্ধ

চট্টগ্রামের অন্যতম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম (KSRM)–এর ড্রাইভার ও হেলপাররা ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। (মঙ্গলবার) ১৯/০৮/২০২৫ তারিখ সকাল থেকে পরিবহন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ফলে কাঁচামাল পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ও সরবরাহে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১.ডি.জি.এম. এর প্রত‍্যাহার করতে হবে।
২.অবশিষ্ট নিয়োগ পত্র দিতে হবে
৩.সকল প্রকার জরিমানা প্রত‍্যাহার করতে হবে।
৪.তেলের প্রসঙ্গে সমস্যা সমাধান করতে হবে।
৫.কিলোমিটার আগের মতো থাকতে হবে।
৬.ড্রাইভারদের এডভান্স হিসেবে গাড়ি চালাতে দিতে হবে (ট্রেইলার ও ট্রাক)
৭.ড্রামট্রাকের এনেল ডিপুতে এবং ইন্ডোর ডিউটিতে পলিসি পরিবর্তন করতে হবে
৮.পাম্পে তেল কম দেওয়া হয় সেই জন্য পাম্পের তেল দুই থেকে তিনবার সঠিক পরিমাপ করতে হবে।
৯. বরফা ট্রেইলার ও ট্রাক ড্রাইভারদের বেতন বৃদ্ধি করে ৩০,০০০ টাকা করতে হবে।
১০. স্ক্র্যাপ প্রসঙ্গে ড্রাইভারদের বারবার হয়রানি করা হয় যেমন চোর ডাকাতরা মাল নিয়ে যায় দোষ দেওয়া হয় ড্রাইভার হেল্পারদের এইটার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে
১১. সদর ঘাট ও বন্দরে স্ক্র্যাপ সময়ে সব যানবাহনকে এস্কট দিতে হবে।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে নেমেছেন।
একজন ড্রাইভার ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমরা বছরের পর বছর কাজ করি, কিন্তু ন্যায্য অধিকার পাই না। এখন ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে ফিরবো না।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.