ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

আনসার-সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজা,নগদ অর্থ উদ্ধার, আটক-১

পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু আনসার ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজা, মাদকের বিভিন্ন সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার, আটক-১

আজ ১১ সেপ্টেম্বর যৌথ টহল টিম উত্তরসোনায় ২নং এলাকার আজিজুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান ও তল্লাশি চালিয়ে ৭ (সাত) কেজি গাজা, মাদকের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৬৭ (সাতষট্টি) হাজার টাকা উদ্ধার করে। অভিযানকালে আজিজুরকে আটক করে।

আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদে লংগদু আনসার ব্যাটালিয়ন উত্তরসোনায় ২নং এলাকায় বি টাইপ পেট্রোল এলআরপি’র (৩৮ বিএন) লংগদু জোনের আওতাভূক্ত মাহিল্যা আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযানে মাহিল্যা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং লংগদু আনসার ব্যাটালিয়নের ৬ (ছয়) জন সদস্যের যৌথ অভিযানে গাজা ও কারবারিকে আটক করে।

পাঠকৃত আসামিকে লংগদু জোন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে জোন কমান্ডারের নির্দেশে আটককৃতকে লংগদু থানা পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯টি আনসার ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.