ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের নিয়ে কর্মশালা

ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক কে এম আবু রায়হান। প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম ও জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন,তাছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি সহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন কর্মশালায় উপস্থিত ছিলেন এবং কর্মশালায় তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ শাদমান সাকিব কোরেশী, নরসিংদীর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ক, এমআরএসসি সমন্বয়ক, মোঃ শাদমান সাকিব কোরেশী । শিবপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার হেদায়েত উল্লাহ ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.