ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

চিরিরবন্দরে ১শত ৫১টি পূজামণ্ডপে সরকারী অনুদান বিতরণ

চিরিরবন্দর উপজেলার পূজা মন্ডপে সরকারী অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২শে সেপ্টেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল বরাদ্দের ডিও তুলে দেন।

এসময় উপজেলার ১৫১টি পূজা মন্ডপে ৭৫.৫ মেট্র্রিক টন চাল দেওয়া হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মো: শফিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আব্দুর রহমান, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ, আনসার ভিডিপি অফিসার মোঃ বখতিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রায়, উপজেলা পূজা কল্যাণ ফ্রন্ট এর সভাপতি বাবু ননী গোপাল রায় ও সাধারণ সম্পাদক বাবু বিকাশ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ নবীন চন্দ্র রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.