ফয়েজ উদ্দিন, বয়স ২৩, রাঙ্গামাটির জেলার কাউখালী উপজেলার প্রান্তিক জনপদ থেকে উঠে আসা এক তরুণ, যার স্বপ্ন শুধুই নিজের জন্য নয়—পুরো একটি প্রজন্মের জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। তরুণ বয়সেই নেতৃত্ব, উদ্ভাবন ও মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। নোয়াখালীতে জন্ম হলেও ফয়েজের শৈশব কেটেছে রাঙামাটির কাউখালীতে। বিদ্যুৎহীনতা, যোগাযোগের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা—সবকিছু তাঁকে গড়ে তুলেছে অত্যন্ত দৃঢ়চেতা, মানবিক এবং স্বপ্নবাজ নেতা হিসেবে।
২০১৭ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি যুব ইউনিটে স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর যাত্রা শুরু। প্রাথমিক স্বাস্থ্যসেবা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, রক্তদান এবং সচেতনতামূলক র্যালি ছিল তাঁর প্রথম কাজ।
নেতৃত্বের গুণে ফয়েজ উদ্দিন আজ শুধুই একজন স্বেচ্ছাসেবক-ই নন, জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন বা সদস্য হিসেবে কাজ করেছেন। লিও ক্লাব অব চট্টগ্রাম নিউ পোর্ট সিটি প্রেসিডেন্ট, লাল সবুজ সোসাইটি – ন্যাশনাল ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর অ্যাসোসিয়েট রেড ক্রিসেন্ট কাউখালী ইউনিট – সাবেক প্রেসিডেন্ট RHSTEP কাউখালী সাবেক সভাপতি
সেইভ দ্য চিলড্রেন ইউথ এডভাইজারি কাউন্সিল – সদস্য, এবং Youth Forum কাউখালী ভাইস প্রেসিডেন্ট
II Youth for Policy – পলিসি চ্যাম্পিয়ন ২০২২
BRAC “আমরা নতুন” নেটওয়ার্কের ‘প্রজেক্ট তরী’ – সহ-প্রতিষ্ঠাতা।
একজন সমাজ বদলের কাণ্ডারী হিসেবে
ফয়েজ উদ্দিন বাস্তবক্ষেত্রে যেসব কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
প্রজেক্ট তরী – নারী ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি ও অনলাইন শিক্ষা, মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন – তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা, কিশোরীদের পিরিয়ড সচেতনতা প্রোগ্রাম, বন্যার সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতা – ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে সক্রিয় অংশগ্রহণ
যুব নীতি প্রস্তাবে সরাসরি অংশগ্রহণ, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ফয়েজ উদ্দিন বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন স্কিলস টু সাকসিড গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫-এ, জাকার্তা, ইন্দোনেশিয়া। এখানে তিনি প্যানেলিস্ট হিসেবে অংশ নেন “Leaders of Change: Youth Employment in the Age of Human-Machine Collaboration” সেশনে।
এই গ্লোবাল প্ল্যাটফর্মে তিনি তুলে ধরেন বাংলাদেশের তরুণদের বেকারত্ব সমস্যা ও সমাধানের পথ, জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা। স্বল্প সম্পদ থেকে তরুণ উদ্যোক্তা গড়ে তোলার কৌশল
দেশ সফরের অভিজ্ঞতা
প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে সম্পূর্ণ ইংরেজি পরিবেশে কাজ করেছেন ফয়েজ। প্যানেল আলোচনায় কথা বলেছেন, বিভিন্ন দেশের যুবদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলেছেন, ডিজাইন থিংকিং, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, মার্কেট লিংকেজ, মেন্টরশিপ ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞান আহরণ করেছেন।জাকার্তা সফর শেষে ব্যাংকক হয়ে দেশে ফিরে এসেছেন ফয়েজ। এই সফর তাঁকে দিয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, নতুন পরিকল্পনা এবং নেতৃত্বের আরেক ধাপ উন্নয়নের আত্মবিশ্বাস।
ভবিষ্যত পরিকল্পনা
দেশে ফিরে ফয়েজ উদ্দিন নতুন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছেন: পাপেট শো ও স্কুলভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
যুব ফোরামের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, ডিজিটাল স্কিলস ও নীতি প্রস্তাব নিয়ে প্রশিক্ষণ, জ্ঞান বিতরণ,
সরকারি ও বেসরকারি পর্যায়ে এডভোকেসি,
পরিবার ও শিক্ষকের অনুপ্রেরণা। তার বড় ভাই ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন বলেন, “ছোটবেলা থেকেই ফয়েজ শুধু নিজের কথা ভাবেনি, ও সবসময় বলত, আমি কাজ করবো পিছিয়ে পড়া মানুষের জন্য। আজ ওর সাফল্যে আমরা গর্বিত।” তার শিক্ষক আব্দুর রাজ্জাক হোসেন তালুকদার বলেন, “ক্লাসে যেমন মেধাবী, তেমনি ক্যাম্পাসের বাইরে একেবারে সচেতন নেতা। সে আমাদের এলাকার অনেক তরুণকে স্বেচ্ছাসেবী পথে এনেছে। যা সত্যিই আমার গর্বের বিষয়।”
তরুণদের উদ্দেশ্যে বার্তা
প্রান্তিকতা কোনো বাধা নয়—এটি নেতৃত্বের বীজ। দক্ষতা উন্নয়ন, ইংরেজি শেখা, ও যোগাযোগ ক্ষমতা গড়ে তোলা জরুরি। প্রযুক্তি ও মানবিক মূল্যবোধ একসাথে শেখার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।”
পরিশেষে বলতে হয় ফয়েজ উদ্দিন বাংলাদেশের সেই তরুণদের একজন যিনি প্রমাণ করেছেন—প্রান্তিকতা নয়, বরং নেতৃত্বের বীজ। তাঁর এই বিশ্বযাত্রা দেশের তরুণ সমাজের জন্য এক অবিস্মরণীয় বিজয় ও অনুপ্রেরণা। সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করাই কাউখালী ” বন্ধু মহল যুব সংঘ” এর সম্মানিত চেয়ারম্যান মো. মনির হোসেন তার বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেন।





