নরসিংদীর শিবপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্যতিক্রমী হস্তশিল্পের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার নগর গ্রামে প্রতিষ্ঠিত ব্যতিক্রমী হস্তশিল্পের কার্যালয়ে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশান ফিরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক ডক্টর নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, শিবপুর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম নূরচান। ইনক্লুসিভ ওমেন্স ট্রাষ্ট কর্তৃক পরিচালিত ব্যতিক্রমী হস্তশিল্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যতিক্রমী হস্তশিল্পের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবিনা আক্তার।
উল্লেখ্য ব্যতিক্রমী হস্তশিল্প এই প্রতিষ্ঠানটি উপজেলার নারী প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে কাজ করছে। এখানে প্রায় অর্ধশত প্রতিবন্ধী নারী ব্লক বাটিক, নকশীকাঁথা, সেলাই ইত্যাদি কাজ করে আয় করছে।





