আজ বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মোস্তফা কামাল, বিএনপি নেতা শাহাজাহান রানা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, ডা: খন্দকার মোশতাক আহমেদ, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন ও আনিস আহম্মেদ হানিফ প্রমূখ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বক্তারা সবাই চাটখিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেন। চাটখিল থানার এসআই আলমগীরের বিরুদ্ধে আমেরিকা প্রবাসী রফিকউল্লাহ মনুর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় পূর্বশিখা ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে আনিস আহম্মেদ হানিফ পূর্বশিখার বিরুদ্ধে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার বক্তব্য বৃত্তিহীন।
আমেরিকা প্রবাসী রফিকউল্লাহ মনুর আমেরিকা এম্বেসির মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এর নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে পূর্বশিখায় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। সভায় চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ জননী পরিবহনের দূর্ঘটনা থেকে জনগণকে বাঁচানোর জন্য জননী বাসের বিকল্প সার্ভিস চালু করতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।





