ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

নগর মহানগর

ওয়ার্লেস কলোনী জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধনকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনী জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোকেও অন্তর্ভুক্ত করছে। ওয়ার্লেস কলোনী জামে মসজিদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার পানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীর নিরবচ্ছিন্নভাবে পানির সুবিধা নিশ্চিত কর‍া আমাদের দায়িত্ব।

মেয়র আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।

মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মাওলানা আলাউদ্দীন ছাবেরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.