ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুরে পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের পরিদর্শন

জামালপুরের ইসলামপুরে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা।

রবিবার (২৮সেপ্টেম্বর) রাতে ইসলামপুর পোদ্দারপাড়া পূজামন্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকান্ডে সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। সর্বাত্তক সহযোগীতা আশ্বাস দিয়ে এবং স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও তৎপরতা থাকার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলায় মোট ১৯টি পূজা মন্ডবে সনাতন ধর্মাবলম্বীরদের পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.