ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বিনোদন

আসছে জনপ্রিয় ব্যান্ড দল আভাসের নতুন গান সত্তা

দেশের জনপ্রিয় রক ব্যান্ড আভাস। প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের শ্রোতাদের তারা উপহার দিয়ে আসছে একের পর এক জনপ্রিয় সব গান। আছে কনসার্ট ব্যস্ততাও। এবার তারা প্রকাশ করতে যাচ্ছে নিজেদের ষষ্ঠ গান। যার শিরোনাম ‘সত্তা’।

আভাস তাদের ‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’ ‘অনাথ’ ও ক্যামেরা’ মৌলিক গানগুলো প্রকাশের পর, নিজেদের ষষ্ঠ মৌলিক গান ‘সত্তা’ আজ শনিবার সন্ধ্যায় প্রকাশ হতে যাচ্ছে।

গানটি নিয়ে আভাসের বেজ গিটারিস্ট রাজু শেখ কালবেলাকে বলেন, “‘সত্তা’ আমাদের ষষ্ঠ মৌলিক গান। এটি লিখেছেন তুহীন ভাই এবং সুর করেছি আমরা দুজন। গানটির প্রেক্ষাপট হচ্ছে, আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। যাদের সময়ের স্রোতে হারিয়ে ফেলেছি, অনেকে বেঁচে নেই। কিন্তু ভালোবাসার প্রিয় এ মানুষগুলোকে আমরা অনুভব করছি। এমনই এক আকাঙ্ক্ষার গল্প নিয়েই গানটি তৈরি করা। এখন আমরা সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত জীবন পার করছি। এ ব্যস্ততার মধ্যেও আমরা কাছের এ মানুষদের মনে রাখি, তাদের ভালোবাসি। সেই ভালোবাসা ও অনুভূতি নিয়েই আমাদের এই গান। আশা করছি শ্রোতাদের গানটি অসম্ভব ভালো লাগবে।”

সত্তা’ গানটি আভাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় প্রকাশ হবে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সত্তা’ গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ, মিউজিক ও কম্পোজিশন করেছে ব্যান্ড আভাস। গানটির অডিও মিক্স এবং মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। ‘সত্তা’ মিউজিক্যাল ফিল্মটি ডিরেকশন দিয়েছেন মুন্তাকিম আল মাহিন ও প্রডিউস করেছেন সোহাগ চৌধুরী।

আভাসের নিজেদের ফেসবুক ইউটিউব চ্যানেল ছাড়াও ‘সত্তা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্প্ল্যাশে শোনা যাবে।

আভাস ব্যান্ডের বর্তমান সদস্য: তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ),শারিয়ার হিমেল (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড) ও রাশেদ জনি (ড্রামস)।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.